দাবি আদায়ে মিরপুরের রাস্তা অবরোধ করলেন রিক্সাচালকরা

২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৫ PM
রাস্তা অবরোধ করেন রিক্সাচালকরা

রাস্তা অবরোধ করেন রিক্সাচালকরা © সংগৃহীত

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করেন রিক্সাচালকরা। সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মোটর চালিত রিকশা চালাতে দেওয়ার দাবি নিয়ে রাস্তা অবরোধ করে রাখেন তারা। মূলত প্রতিবন্ধী রিক্সাচালকরা এই ধরণের রিক্সা চালিয়ে থাকেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

রিকশাচালক রবি তালুকদার জানান, 'প্রতিবন্ধীদের মোটর চালিত অটোরিকশা রাস্তায় উঠলে পুলিশ আটকে দেয়। সকাল সাড়ে দশটার দিকে আমার রিকশা আটকে পুলিশ মারধর করে। আরও ৩ রিকশা আটকে ৩ হাজার টাকা নিয়েছে।'

আরও পড়ুনঃ ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের দাবি শিক্ষার্থীদের

তাদের এরূপ রাস্তা অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেবদাস বলেন, 'মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মোটর চালিত রিকশা না ধরার দাবিতে আন্দোলন করছে তারা। এক ঘণ্টা যাবত রাস্তা অবরোধ করে রেখেছেন রিকশাচালকরা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

এরপর রিক্সাচালকরা অবরোধ তুলে দেয়ার পর দুপুর সাড়ে ১২ টা থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
আনোয়ারায় গ্যাস ও অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কার…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
close