এ জেনারেশন আমাদের থেকে স্মার্ট, তবে চিন্তুা দুটি বিষয়ে

২৭ জানুয়ারি ২০২৪, ১০:১৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
সাকিব রহমান

সাকিব রহমান © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে প্রায় আট বছরের কাছাকাছি। আমি এতোদিনে যেহেতু কমপক্ষে চার হাজার ছাত্র-িছাত্রীকে পড়িয়েছি, আমি এই জেনারেশনকে অনেকটাই ভালো বুঝি।

এ জেনারেশন আমাদের থেকে অনেক স্মার্ট। তবে দুটি জিনিস নিয়ে আমি চিন্তিত। এক হচ্ছে, এরা গাঁজাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আমরাও ওদের বয়সের ছিলাম। কিন্তু এই জেনারেশনে ব্যাপারটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। হাসি পেলেও কথাটা সত্য এবং ভয়ঙ্কর।

আর দুই হচ্ছে, এদের মধ্যে বড় একটা সংখ্যক ছেলেমেয়ে একাকীত্বে ভোগেন। এরা যেন সবাই ডিপ্রেসড। এর কারণ হচ্ছে এদের ইগো। এরা কেউ একটু উদ্যোগ নিয়ে কারো সাথে কথাও বলে না।

এদের কোনো বন্ধু নেই। ফেসবুকে আছে কিন্তু সামনাসামনি কথা বলে না। একজন কথা শুরু করলে অন্য কেউ যদি আবার পার্ট নিয়ে বসে? ওদের শেয়ার করার মানুষ নাই।

ডিপ্রেসন তাদের আবারও মাদকের দিকে ধাবিত করে। এরপর ওরা মাদক ছাড়তে চাইলে যখন আর পারে না, আবার ডিপ্রেসড হয়ে ফের মাদক সেবন করে।

লেখক: শিক্ষক, আইন বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬