শাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা,সার্বক্ষণিক প্রস্তুত আইসোলেশন ইউনিট

১৭ জুন ২০২১, ১২:৫৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সশরীরে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও এর আইসোলেশন ইউনিট। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। গত ১৪ জুন থেকে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা সশরীরেই নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

অধ্যাপক ড. মো. কবীর হোসেন বলেন, অনেক বিভাগে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং কেউ করোনা আক্রান্ত হলে বা করো উপসর্গ দেখা দিলে আইসোলেশন ইউনিট ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নিচতলা এবং দ্বিতীয় তলায় দুটি আইসোলেশন ইউনিট রয়েছে। দুটি কক্ষে চারটি শয্যা ও অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের সব ধরনের মেডিকেল সহযোগিতা করার নির্দেশ দেয়া আছে। আগামী দিনে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার থেকে আরও উন্নত সেবা পাবেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তর করার জন্যও কাজ করছি আমরা। মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে আমাদের চুক্তি আছে। প্রয়োজনে শিক্ষার্থীদের মেডিকেল সহায়তা প্রদানে ওই হাসপাতালেরও সহায়তাও নিতে পারব।

প্রসঙ্গত, গত ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের আটকে থাকা পরীক্ষাগুলো সশরীরে শুরু হয়।

এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেয়ের হাতে পাটার নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • ০১ আগস্ট ২০২৬
দেশের প্রভাবশালী আলেমের শীর্ষে মামুনুল হক, তালিকায় আরও ৪ জন
  • ০১ আগস্ট ২০২৬