৫ মাসেও গঠিত হয়নি হাবিপ্রবির রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল 

২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
হাবিপ্রবির প্রশাসনিক ভবন

হাবিপ্রবির প্রশাসনিক ভবন © সংগৃহীত

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এখনো গঠন করা হয়নি রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে দেখা দিচ্ছে স্থবিরতা ও জটিলতা।

আওয়ামী লীগ সরকারের অধীনে দায়িত্ব পালন করা উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টাসহ প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ পদ থেকে একাধিক শিক্ষক পদত্যাগের পর সেই পদগুলোয় নতুন নিয়োগ দেওয়া হয়। নতুন নিয়োগের মাধ্যমে উপ-উপাচার্য পদও যুক্ত করা হয়েছে। তবে কোষাধ্যক্ষের পদ এখনো শূন্য রয়েছে, যা রিজেন্ট বোর্ড গঠনে অন্যতম বাধা। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিজেন্ট বোর্ড গঠনের জন্য উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ ২৫ জন সদস্য প্রয়োজন। এর মধ্যে স্থানীয় একজন এবং অন্য জেলার একজন সংসদ সদস্য থাকতে হবে। তবে বর্তমান সংসদ না থাকায় এই দুটি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন: হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আইকিউএসি’র

অন্যদিকে একাডেমিক কাউন্সিল গঠনের জন্য সদস্য মনোনয়নের কাজ চলছে বলে জানা গেছে। এই কাউন্সিলে উপাচার্য, উপ-উপাচার্য, অনুষদীয় ডীন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন। 

বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যানরা জানিয়েছেন, দাপ্তরিক কাজে স্থবিরতা দূর করতে দ্রুততম সময়ের মধ্যে রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিল গঠন জরুরি।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬