ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না, লিখিত জানালেন বুয়েটের ৯৮ শতাংশ শিক্ষার্থী

০৪ এপ্রিল ২০২৪, ০৪:৪৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না বুয়েট শিক্ষার্থীরা

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না বুয়েট শিক্ষার্থীরা © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চান না ৯৮ ভাগ শিক্ষার্থী। ছাত্ররাজনীতি চালুর পক্ষে-বিপক্ষে মত দেননি মাত্র ২ শতাংশ শিক্ষার্থী। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে এ চিত্র উঠে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের (ইন্টারভাল-১৮) শিক্ষার্থীদের উদ্যোগের এ গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়েছে। ‘সাংগঠনিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীরা’ শিরোনামে এ গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়। এতে বুয়েটের সবগুলো ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচি শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী জানিয়েছেন, বুয়েটে বর্তমান শিক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৮৩২ জন। আমরা বুয়েট কর্তৃক প্রদত্ত মাইক্রোসফট টিমস ফর্মের মাধ্যমে এই কর্মসূচি পরিচালনা করেছি। এর মাধ্যমে আমরা দুইটি জিনিস নিশ্চিত করছি, বর্তমান বুয়েটিয়ান শিক্ষার্থী বাদে কেউ এই ফর্ম পূরণ করতে পারবে না। দ্বিতীয়টি একই স্টুডেন্ট আইডি দিয়ে কেউ এই ফর্ম একবারের বেশি পূরণ করতে পারবে না।

তারা বলেন, এভাবে স্বচ্ছতা নিশ্চিত করার পর আমরা গণস্বাক্ষর কর্মসূচি অফিসিয়ালি শুরু করি। এতে ৫ হাজার ৭৩৯ জন (অর্থাৎ ৯৮%) ফর্ম পূরণ করে তারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে অবস্থান জানান দিয়েছেন। তারা একটি ছাত্ররাজনীতিমুক্ত নিরাপদ ক্যাম্পাস দেখতে চান। যেখানে অবাধে তারা তাদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবেন।

এর আগে, গত বুধবার (৩ এপ্রিল) ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিয়ে গণভোট আয়োজন করেন বুয়েট শিক্ষার্থীরা। সেখানে শিক্ষার্থীদের ৯৭ শতাংশ ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে অবস্থান জানান দেন। এ গণভোটে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ৫ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী মধ্যে ৫ হাজার ৬৮৩ জন পুনরায় ছাত্ররাজনীতি চালুর বিপক্ষে মত দিয়েছেন।

শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9