ফ্যাক্টচেকে আগ্রহী হলে পয়েন্টারের এই কোর্সটি করে ফেলুন

পয়েন্টারের কোর্স শিরোনাম

পয়েন্টারের কোর্স শিরোনাম © স্ক্রিনশট

অনলাইনে ভুল তথ্য যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে যুক্তরাষ্ট্রের পয়েন্টার ইনস্টিটিউটের ‘হাউ টু স্পট মিসইনফরমেশন অনলাইন’ কোর্সটি বেশ কাজের হতে পারে। ৪৯.৯৫ মার্কিন ডলারের কোর্সটি এখন ছাড়ে সম্পূর্ণ বিনামূল্যে করা যাচ্ছে।

চারটি লেসনে ভাগ করা কোর্সটি সম্পন্ন করতে সাধারণত দেড় ঘণ্টা লাগার কথা বলছে পয়েন্টার। কারও কারও ক্ষেত্রে কমবেশি লাগতে পারে। প্রথম লেসন ‘ইন্ট্রোডাকশন টু ফ্যাক্টচেকিংয়ের’ আবার চারটি টপিক রয়েছে। দ্বিতীয় লেসন ‘টাইপস অব মিসইনফরমেশনরও’ চারটি টপিক রয়েছে। তৃতীয় লেসন ‘টুলস টু ট্যাকল মিসইনফরমেশনে’ রয়েছে আটটি টপিক। আর চতুর্থ ও শেষ লেসন ‘অ্যাসেসমেন্ট অ্যান্ড কনক্লুশনে’ তিনটি টপিক রয়েছে।

আরও পড়ুন: ইউনেসকোর ওয়েবসাইটে বাংলাদেশের স্কুল নিয়ে ভুল তথ্য!

অনলাইন কোর্সটির ইনস্ট্রাক্টর অ্যালেক্স মহাদেভান। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাঘা বাঘা সব সাংবাদিক। এরা হলেন সিএনএনের চিফ ইন্টারন্যাশনাল অ্যাংকর ক্রিস্টিয়ান আমানপোর, লেখিকা ও টিভি হোস্ট জোয়ান লনডেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও ডেটলাইন এনবিসির উপস্থাপক লেস্টার হোল্ট, পিবিএস নিউজআওয়ার উইকেন্ডর উপস্থাপক হরি শ্রিনিবাসন এবং দ্য ওয়াশিংটন পোস্টের টিকটক ক্রিয়েটর ডেভ জর্জেনসন।

কোর্স লিঙ্কে গিয়ে এনরোল নাউ বাটনে ক্লিক করে এখনই শুরু করতে পারেন।

ফ্যাক্টচেকিং খাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান ফ্লোরিডা অঙ্গরাজ্যের সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ‘পয়েন্টার ইনস্টিটিউট ফর মিডিয়া স্টাডিজ’। অঙ্গরাজ্যের স্থানীয় বিখ্যাত পত্রিকা ‘ট্যাম্পা বে টাইমস’, ফ্যাক্টচেকিং পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন)’ এবং ফ্যাক্টচেকিং সাইট ‘পলিটিফ্যাক্ট’, এই তিন প্রতিষ্ঠান পয়েন্টার ইনস্টিটিউটের।

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্ক…
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে করোনায় ৪৭৬টি ল…
  • ১৪ মার্চ ২০২৬
২০২৭ সালের পাঠ্যপুস্তকের চাহিদা চাইল মাউশি
  • ১৪ মার্চ ২০২৬
সিংগাইরে চিকিৎসকদের অনুপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে স্বাস্থ্…
  • ১৪ মার্চ ২০২৬
বিদেশে পড়তে ১০ লাখ টাকা ঋণ, ঢাবি অধ্যাপক বললেন— ‘এর চেয়ে খা…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে বেড়ে উঠছে পাঁচ সন্তান, নানা চ্যালেঞ্জের মুখে মা-বাবা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081