৪০তম বিসিএস নন-ক্যাডারদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি আজ

০১ নভেম্বর ২০২২, ১১:০০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
পিএসসির সামনে নন-ক্যাডার

পিএসসির সামনে নন-ক্যাডার © টিডিসি ফটো

সরকারি কর্ম কমিশনের নির্লিপ্তার প্রতিবাদে আজ বুধবার (২ নভেম্বর) কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ৪০তম বিসিএসের নন ক্যাডার সুপারিশ প্রত্যাশীরা। মঙ্গলবার (১ নভেম্বর)  ৪০তম বিসিএসের নন ক্যাডার সুপারিশ প্রত্যাশীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএসসি পুরোপুরি নির্লিপ্ত থাকার কারনে বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা বুধবার দুপুর ১২ টা থেকে পিএসসির সামনে অবস্থান নিয়ে কালো ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

আরো পড়ুন: ৪০তম বিসিএসের গেজেট প্রকাশ

অপর এক বিজ্ঞপ্তিতে সুপারিশ প্রত্যাশীরা জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রার্থীরা পিএসসির সামনে জড়ো হওয়া শুরু করলে পুলিশ তাদের চড়াও হয়। এসময় দুইজন আহত হয়। পরে বিক্ষুব্ধ প্রার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে পিএসসির প্রধান ফটকে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিয়ে অবস্থান নেয়। বিকাল ৪টা পর্যন্ত প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখর থাকে পিএসসি চত্ত্বর। 

গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টে লাইক দেওয়ায় শিক্ষক বরখাস্ত
  • ০২ অক্টোবর ২০২৬
হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেও নিজের কক্ষে ঢুকতে পারছেন না…
  • ০২ অক্টোবর ২০২৬
তীব্র আবাসন সংকটে ভুগছে গোবিপ্রবি, প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থ…
  • ০২ অক্টোবর ২০২৬
জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো ভুলবেন না
  • ০২ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬