মোড়ক উন্মোচন

বাংলাদেশে প্রথম নন-কমিউনিকেবল ডিজিস নিয়ে বই ‘রেড এলার্ট’

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
 ‘রেড এলার্ট’ বইটির মোড়ক উন্মোচন

‘রেড এলার্ট’ বইটির মোড়ক উন্মোচন © টিডিসি ফটো

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা-এর যৌথ গবেষণার ফল ’রেড এলার্ট’। স্বাস্থ্য সচেতনদের জন্য লেখা নন-কমিউনিকেবল ডিজিস—এর উপর রচিত বাংলাদেশে প্রকাশিত প্রথম বই এটি।

রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুমে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নন-কমিউনিকেবল ডিজিস, ডায়েটারি হেবিটস ও লাইফস্টাইল ইন বাংলাদেশ—এর ওপর লিখিত ‘রেড এলার্ট’ বইটির মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘রেড এলার্ট’ গ্রন্থ থেকে দুই ধরনের উপকার পাওয়া যাবে, এক স্বাস্থ্য বিষয়ে উপকারিতা ও দুই বাজারে অলিভ ওয়েলের মত থাকা প্রোডাক্ট গুলি সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমি বিশ্বাস করি ‘রেড এলার্ট’ বইটি ব্র্যান্ড বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

পরে তিনি গ্রন্থ প্রকাশের সাথে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরনের গবেষণামূলক কাজে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ—এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী ড. নাফিজ সরাফাত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বিশ্বব্যাপী শিক্ষা গবেষণায় সেতুবন্ধন তৈরিতে বিশ্বাসী। এই উদ্দেশ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এ বছরের শেষের দিকে কানাডার অন্টারিও ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বব্যাপি শিক্ষা গবেষণায় সেতুবন্ধন তৈরিতে বিশ্বাসী। এই উদ্দেশ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এ বছরের শেষের দিকে তাদের শিক্ষাকার্যক্রম কানাডার অন্টরিও ক্যাম্পাসে শুরু করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. রিতা কলওয়েল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন বক্তব্য রাখেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের সিনিয়র ট্রেড কমিশনার মিসেস দেবরা বয়েছ ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল—এর চেয়ারম্যান ড. মেসবাহ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বইটি সম্পাদনার মূল ভূমিকায় রয়েছেন সিইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গিয়াস ইউ আহসান। সম্পাদক হিসেবে তার সঙ্গে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, কানাডা-এর অধ্যাপক ড. সি এমদাদ হক এবং নর্থসাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম আনিসুল ইসলাম।

বইটির সম্পাদক কী-নোট স্পিকার সিইউবি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. গিয়াস ইউ আহসান তার বক্তব্যে বলেন, ‘স্বাস্থ্য সচেতন মানুষের কাছে বইটি সহসাই ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে। আশা করি গুরুত্বপূর্ণ বই হিসেবে অভাবনীয় জনপ্রিয় হয়ে এটি।’

বই মেলায় রেড এলার্ট বইটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪) থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৮৯৫ স্টলে পাওয়া যাবে।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬