৩ কারণে ভর্তিতে জিপিএ বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২২, ০৯:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে জিপিএ’র শর্ত বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। 

ভর্তি আবেদনে জিপিএ’র শর্ত বাড়ানোর বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস যোগাযোগ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট একাধিক শিক্ষকের সাথে। শিক্ষকরা জিপিএ’র শর্ত বাড়ানোর তিনটি কারণ জানিয়েছেন। তবে তারা কেউ নামা প্রকাশ করতে চাননি। 

ভর্তি সংশ্লিষ্ট শিক্ষকরা জিপিএ বাড়ানোর প্রথম কারণ হিসেবে জানিয়েছেন, গত ৭/৮ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিসংখ্যান থেকে তারা জেনেছেন যে, এই বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৪ প্রাপ্তরাই কেবল ভর্তির সুযোগ পেয়ে থাকেন। অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে যারা আলাদাভাবে জিপিএ ৪ কিংবা এর বেশি পেয়েছে কেবল তারাই ভর্তির সুযোগ পায়। এর কম জিপিএ প্রাপ্ত কেউ ভর্তির সুযোগ পায় না। তাই এবার জিপিএ’র শর্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জিপিএ শর্ত শিথিলের দাবি

দ্বিতীয় কারণ হিসেবে শিক্ষকরা বলছেন, যেহেতু কম জিপিএ প্রাপ্তরা ভর্তির সুযোগ পাচ্ছে না; সেহেতু এই শিক্ষার্থীরা শুধু আবেদন করছে। আবেদনের ফলে তাদের একটা আর্থিক ক্ষতি হচ্ছে। এই অর্থের যেন অপচয় না হয় সেদিকটি বিবেচনা করে জিপিএ’র শর্ত বাড়ানো হয়েছে।

সবশেষ কারণ হিসেবে শিক্ষকরা বলেন, অনেকেই অভিযোগ করেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হয় না। এখানে কেবল কম জিপিএ প্রাপ্তরাই ভর্তি হয়। শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ যেন এই অভিযোগ আর না করতে পারেন সেজন্য আবেদনের যোগ্যতা বাড়ানো হয়েছে।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬