এসএসসি-এইচএসসির জন্য প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা

১৫ জুন ২০২১, ০৮:৩১ AM
করোনার কারণে অনিশ্চয়তায় পড়েছে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা

করোনার কারণে অনিশ্চয়তায় পড়েছে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সবশেষ দফায় আগামী ৩০ জুন বাড়ানো হয়েছে এই ছুটি। ফলে আরও অনিশ্চয়তা পড়ে গেল এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে গত বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছিল। ফলাফল ঘোষণা করা হয়েছিল অটোপাস দিয়ে। তবে এবার অটোপাস দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকার একাধিক বিকল্প নিয়ে ভাবছে। তবে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তেই এখনো অনড় তারা। এ জন্য প্রয়োজনে আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। তারপরও পরীক্ষা না নেওয়া গেলে বিকল্প উপায়ে এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তবে এ পরিস্থিতির মধ্যে উৎকণ্ঠায় দিন কাটছে দুই পরীক্ষার প্রায় ৪৪ লাখ শিক্ষার্থীর।

এরইমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি-এইচএসসি নিয়ে বিকল্প চিন্তার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা সশরীরে না নিয়ে বিকল্প পদ্ধতিতে নেয়া যায় কীভাবে, তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ জন্য শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র জানায়, এসএসসি ও এইচএসসির জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। তবে এ জন্য কিছুদিন ক্লাস করাতে কয়েক মাস আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। তা না হলে গুরুত্বপূর্ণ চার-পাঁচটি বিষয়ে পরীক্ষা হতে পারে। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। তাও সম্ভব না হলে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন হতে পারে। এটিও সম্ভব না হলে আগের পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন হবে। তবে গত বছরের মতো অটোপাসে যেতে চায় না শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই আছে। আমরা ডিসেম্বর পর্যন্ত দেখতে চাই। এর মধ্যে পরীক্ষা না নেওয়া গেলে বিকল্প ভাবতে হবে। সব ধরনের প্রস্তুতিই রয়েছে আমাদের। অটোপাস শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। কোনোভাবেই সেদিকে যেতে চাই না। অনলাইনে পরীক্ষাও এ দেশের প্রেক্ষাপটে কঠিন।’

সূত্র জানায়, এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষ মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতেই পারছে না সরকার। এ অবস্থায় সশরীরে পরীক্ষা না নিয়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষার নেওয়ার বিষয়ে ভাবছে শিক্ষা মন্ত্রণালয়।

আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো জীবিকা, চরফ্যাশনে ৫ দোকান ভস্…
  • ২৩ মার্চ ২০২৬
নগদ টাকা থেকে সোনা—যুদ্ধবিধ্বস্ত ইরানে অনুদান পাঠাচ্ছেন কাশ…
  • ২৩ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence