ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল

২১ অক্টোবর ২০২১, ০২:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামীকাল ২২ অক্টোবর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।  

এবারের ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বে ২২ জন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায় ও ডিজিটাল জালিয়াতি রোধে কাজ করছেন তারা। কেউ ডিজিটাল জালিয়াতির করলে বা ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করলে তাদের আইনের আওতায় আনা হবে।  

এর আগে গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর আগামী ২৩ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা। 

স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর ফাঁসির রায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসি কর্মকর্তা কারাগ…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং
  • ১৭ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এআইয়ে গুরুত্ব দিতে হ…
  • ১৭ আগস্ট ২০২৬
এনএসইউতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখ…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage