আফগানিস্তান নিয়ে স্ট্যাটাস: প্রতিক্রিয়ায় বিস্মিত আসিফ নজরুল

১৮ আগস্ট ২০২১, ০৬:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও  অধ্যাপক ড. আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও  অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ও  অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমার একটি ফেসবুক ষ্ট্যাটাসকে কেন্দ্র করে কোন কোন মহল থেকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে আমি তাতে বিস্মিত ও মর্মাহত।’

আফগানিস্তান পরিস্থিতিকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে তার একটি ফেসবুক স্ট্যাটাসের জেরে আজ বুধবার তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এর আগে অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে গণধোলাইয়ের হুমকি দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়।

অধ্যাপক আসিফ নজরুল পরবর্তীতে বুধবার সন্ধ্যার পর এক স্ট্যাটাসে বলেন, ‘‘আমার একটি ফেসবুক ষ্ট্যাটাসকে কেন্দ্র করে কোন কোন মহল থেকে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে আমি তাতে বিস্মিত ও মর্মাহত। আমার স্ট্যাটাসে কাউকে উল্লেখ করে কিছু বলা হয়নি। এখানে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনে বিজয়ী সরকার দৃঢ়ভাবে দূনীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে এধরনের মানুষের মধ্যে ভীতি তৈরী হয়। এমন একটা কথা সম্ভাবনা হিসেবে আমার স্ট্যাটাসে বলার চেষ্টা করা হয়েছে।

আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার সাথে উগ্রবাদ বা মৌলবাদকে উৎসাহিত করার কোন সম্পক নেই। উগ্রবাদী ও মৌলবাদীরা বরং সুষ্ঠু নির্বাচনের প্রতিপক্ষ হয়।

আশা করি আমার বক্তব্য নিয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটবে।’’

‘লিভ ইন’ সন্দেহে হামলার শিকার সেই দম্পতির ছাড়তে হবে বাসা, দ…
  • ১৮ আগস্ট ২০২৬
স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সি…
  • ১৮ আগস্ট ২০২৬
১৮ জুলাই কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে আমি আন্দোলনে ছিলাম: …
  • ১৮ আগস্ট ২০২৬
বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার
  • ১৮ আগস্ট ২০২৬