আইফোন ব্যবহারকারীদের জন্য এল ট্রু-কলারের নতুন ফিচার

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার

জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার © সংগৃহীত

অপরিচিত নম্বর থেকে ফোন এলে সহজেই ধরে ফেলে জনপ্রিয় অ্যাপ ট্রু-কলার। তবে আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই অ্যাপের সুবিধা বেশি পেতেন।

এবার আইফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে আসছে ট্রু-কলার। ‘অটো ব্লক স্প্যাম’ ফিচারের মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সহজেই কলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ট্রু-কলার জানিয়েছে, ‘অটো ব্লক স্প্যাম’ ফিচার এবার শুধু শনাক্তই নয়, অপরিচিত স্প্যাম নম্বরগুলো ব্লক করে দেবে। ফলে ভুয়া ও বিভ্রান্তিকর ফোন কল নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না।

আরও পড়ুন: সাইবার হামলার ঝুঁকিতে আইফোন, অ্যাপলের সতর্ক বার্তা

কীভাবে বুঝবেন কোন কলগুলো ব্লক করেছে ট্রু-কলার? জানা গেছে, এই স্প্যাম ফোনগুলো কল লগে মিসড কল হিসেবে দেখাবে। পাশে লেখা দেখাবে, ‘স্ক্যামার বা ফ্রড’।

বর্তমানে কোনো বৈধ অ্যাকাউন্ট থেকে ফোন এলে তার নামের পাশে টিক চিহ্ন দেওয়া থাকে। তার নিচেই থাকে ভেরিফায়েড ব্যাজ লেখাটি। ফলে গ্রাহক দ্বিধাহীনভাবে কথা বলতে পারছেন।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬