ছাত্র অধিকার পরিষদের সাইফুল ও নাজমুল জামিনে মুক্ত

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০০ PM
ফুল দিয়ে বরণ করে নেয়ার মুহূর্ত

ফুল দিয়ে বরণ করে নেয়ার মুহূর্ত © টিডিসি ফটো

ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর করা মামলায় কারাগারে আটক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা মুক্তি পান। এসময় সংগঠনটির নেতৃবৃন্দ তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

ওই দুই ছাত্র নেতা হলেন- সাইফুল ইসলাম ও নাজমুল হুদা। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সাইফুল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি নাজমুল।

বিষয় টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা।তিনি বলেন, ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে গ্রেফতার হওয়া আমাদের দুই সহযোদ্ধা নাজুমল হুদা ও সাইফুল ইসলাম কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। আমাদের নেতৃবৃন্দ তাদেরকে আজ দুপুর ১২ টার সময়ে ফুল দিয়ে বরণ করে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যান।

৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close