রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

২ গেটে পদবঞ্চিতদের তালা, আজও ক্যাম্পাসে ঢুকতে পারেনি নতুন কমিটি

২৪ অক্টোবর ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
গেটে তালা, ক্যাম্পাসে শোডাউন

গেটে তালা, ক্যাম্পাসে শোডাউন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। বিতর্কিতদের কমিটির শীর্ষ নেতৃত্বে আনা হয়েছে দাবি করে কমিটি হওয়ার পরের দিন থেকেই ক্যাম্পাসে শক্তভাবে অবস্থান নিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। দিনভর মোটরসাইকল শোডাউন, মারধর, কক্ষ ভাংচুর, ককটেল বিস্ফোরণসহ নানাভাবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন তারা। এ কমিটি বিলুপ্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট ও কাজলা গেটে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিত নেতারা। পরে বিকেল সাড়ে চারটায় প্রক্টর অধ্যাপক আসাবুল হকের উপস্থিতিতে তালা ভেঙে ফেলা হয়। 

এদিকে নতুন কমিটি ঘোষণার ৬৬ ঘণ্টা পার হয়ে গেলেও সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ক্যাম্পাসে আসেননি। তবে আজ দুপুরে ক্যাম্পাসে তাদের প্রবেশের কথা থাকলেও এখনো পর্যন্ত তারা ঢুকতে পারেননি। 
 
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটি কোনো প্রকার যাচাই-বাছাই না করে টাকার বিনিময়ে এ কমিটি ঘোষণা করেছে। যেখানে এইচএসসি পাস করা ছাত্র, বিএনপি পরিবারের সন্তান ও সনদ জালিয়াতি করে সান্ধ্য কোর্সে ভর্তি হওয়া একজনকে ছাত্রলীগের একটি বড় ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমান সভাপতির বিরুদ্ধে দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করেন তারা। এ ছাড়া নতুন কমিটিতে পদ পাওয়া বেশির ভাগ নেতা বিভিন্ন অভিযোগে বিতর্কিত বলে অভিযোগ করছেন তারা।

তবে দলীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে তারা ঢাকায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী রাজশাহী মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহীন আকতার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

এসব কর্মসূচির নেতৃত্ব দেওয়া শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন বলেন, এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাসে অবস্থান করব। নতুন কমিটির কোনো নেতাকর্মীকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।

এ বিষয়ে নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আমাদের অভিভাবক জননেতা এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন যে নির্দেশনা দেবেন আমরা সে অনুযায়ী ক্যাম্পাসে প্রবেশ করব। আমরা এখনো তার নির্দেশনার অপেক্ষায় রয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে আমাদেরকে অনুরোধ জানায়। পরে বেলা সাড়ে ৩টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কাজলা ও মেইন গেটে তালা মেরে দেন। খবর পেয়ে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করি। গেট খুলে দিতে তাদেরকে অনুরোধ করলে তারা তালার চাবি পাঠিয়ে দেই। পরপরই আমরা গেটগুলোর তালা খুলে দিয়েছি। এছাড়াও আমরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছি।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬