বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

২২ জুলাই ২০২১, ০২:৫৮ PM
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ © সংগৃহীত

বাংলাদেশে করোনাভাইরাসের যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকায় আসবে কি না তা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে, বাংলাদেশে অস্ট্রেলিয়া সফরের সেই অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসবে অসিরা এবং সে লক্ষ্যে অস্ট্রেলিয়া সফরের সূচি আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ৩ আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের সিরিজ। এর আগে ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল।

অস্ট্রেলিয়া ক্রিকেট টিম বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। ওই সফর শেষ করে চার্টার্ড বিমানে ঢাকা এসে পৌঁছাবে। ঢাকায় তিন দিনের রুম কোয়ারেন্টিন করার পর ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলন করার সুযোগ মিলবে তাদের। শুরুতে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও বিসিবি আলোচনা করে আরও দুটি ম্যাচ বাড়িয়ে নিয়েছে।

সিরিজের সব ক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ উপলক্ষ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে ২৯ জুলাই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে একই দিনে দেশে ফিরবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচ হলেও ম্যাচ শুরুর সময় বিসিবি এখনো জানায়নি। ৩ আগস্ট শুরু হওয়ার পর, ৪ আগস্ট সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। একদিন বিরতি দিয়ে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি। ৭ আগস্ট চতুর্থ এবং ৯ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির সূচি:

৩ আগস্ট: প্রথম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৪ আগস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৬ আগস্ট: ‍তৃতীয় টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৭ আগস্ট: চতুর্থ টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম
৯ আগস্ট: পঞ্চম টি-টোয়েন্টি, শেরেবাংলা স্টেডিয়াম

বি. দ্র: সব ম্যাচ হবে দিবারাত্রি

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9