স্বাস্থ্যবিধি উপেক্ষা করে টিএসসিতে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস

১১ জুলাই ২০২১, ০৯:০৫ AM

© সংগৃহীত

স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা বিজয় উল্লাসে মেতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বৃহৎ পরিসরে আনন্দ উল্লাস করতে না করলেও প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটেছে টিএসসি।

রবিবার (১১ জুলাই) কোপা আমেরিকার ফাইনাল খেলা শেষে এ দৃশ্য দেখা যায়। করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উল্লাসে মেতেছেন আর্জেন্টাইন সমর্থকরা। তাদের অনেককে মাস্ক পর্যন্ত পরতে দেখা যায়নি।

এর আগে রাত জেগে নিজ নিজ দলের জার্সি গায়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা টিএসসিতে জড়ো হতে থাকেন কোপা আমেরিকার ফাইনালের হাইভোল্টেজ লড়াই প্রত্যক্ষ করতে। আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা ব্রাজিলের নেইমার যে-ই বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে ছুটেছেন, তখনই সমর্থকদের স্লোগান আর চিৎকারে পুরো এলাকার দৃশ্যপট পাল্টে যায়। এর মাধ্যমে টিএসসি যেন অনেক দিন পর কিছুটা প্রাণ ফিরে পায়।

ফের ভারতের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9