রোড টু সেমিফাইনাল: টাইগারদের যা প্রয়োজন

২৭ জুন ২০১৯, ০৭:৪১ PM

© ফাইল ছবি

সেমিফাইনালের দৌড়ে শুরু হয়েছে নানা হিসেব নিকেশ। শীর্ষ চারের লড়াইয়ে আছে ৭টি দল। বাংলাদেশের পাশাপাশি বেশ ভালোভাবেই সুযোগ আছে পাকিস্তানেরও। পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ের পথচলা কাকতালীয়ভাবে ঠিক একইরকম এবারের আসরেও। তবে নাটক এখনো বাকি। সেবার ৭টি ম্যাচ হলেও, এবার পাকিস্তানকে খেলতে হবে নয়টি ম্যাচ। সেই বাড়তি দুই ম্যাচই এখন সেমিফাইনাল নির্ধারক।

ক্ষণে ক্ষণে চিত্রপট পাল্টাবে। মঞ্চে হাজির হবে নতুন কোনো দল, নতুন কোনো নায়ক। কেউ কেউ হয়ে যেতে পারে ভিলেনও। বিশ্ব আসর এসব নাটকীয়তার পসরা সাজাবে সেটিই স্বাভাবিক। এরিমধ্যে হিসেব নিকেশ কষা শুরু হয়ে গেছে। একেকটি ম্যাচের আগে নিশ্চয়ই সমীকরণ মেলাচ্ছেন ক্রিকেটাররাও।

বাংলাদেশ সমর্থকদের জন্যে এখনও প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সাকিব-মুশফিকরা। ৭ ম্যাচে তিন জয়, তিন হার আর শ্রীলঙ্কার বিপক্ষে অযাচিত এক পয়েন্ট মিলিয়ে সর্বমোট ৭ পয়েন্ট। দুই প্রতিবেশী ভারত আর পাকিস্তানকে শেষ দুই ম্যাচে হারাতে পারলে শেষ চারের টিকিট পাচ্ছে ম্যাশবাহিনী।

হারলেই স্বপ্ন শেষ এমনও নয়। শক্তিশালী ভারতের বিপক্ষে হারলেও সুযোগ থাকবে টাইগার বাহিনীর সামনে। পরের ম্যাচে হারাতে হবে পাকিস্তানকে তার আগে মিলতে হবে আরো কিছু সমীকরণ। যা সময়েই বলে দিবে। তবে টাইগার ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, এবারের বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।

মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9