বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এখন দক্ষিণ আফ্রিকার

০৭ অক্টোবর ২০২৩, ০৬:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এক ম্যাচে তিনজন সেঞ্চুরি করেন

এক ম্যাচে তিনজন সেঞ্চুরি করেন © সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪২৯ রানের বিশাল টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসন ও এইডেন মার্করামের শতকে ভর করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

এর আগে বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করেছিল অজিরা। আজ শনিবার (৭ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতে উইকেট হারায়। ওপেনার টেম্বা বাভুমা (৮) ব্যর্থ হন। এরপর কুইন্টন ডি কক ও তিনে নামা রেসি ফন ডার ডুসন ২০৪ রানের জুটি গড়েন। ওই জুটি ভাঙে ডি কক ৮৪ বলে ১২টি চার ও তিনটি ছক্কার শটে ১০০ রান করে ফিরলে। এরপর ডুসন ১১২ বলে ১০৮ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও দুটি ছক্কা।

জোড়া সেঞ্চুরিতে দলকে বড় রানের পথে তুলে নেন ডি কক-ডুসন। ওই পথ ধরে চারে নেমে সেঞ্চুরি করেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে তিনি থামেন ৫৪ বলে ১০৬ রান করে। তার ব্যাট থেকে ১৪টি চারের সঙ্গে ছয়টি ছক্কার শট আসে। এছাড়া রেজা হেনরিকস ২০ বলে ৩২ ও ডেভিড মিলার ২১ বলে ৩৯ রানের ঝড় দেখান।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9