১৫ মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি 

১২ এপ্রিল ২০২৩, ০৭:৫০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
‘হেইলিবারি ভালুকা’ স্কুলের ‘অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’র আনুষ্ঠানিক ঘোষণা দেন অতিথিরা

‘হেইলিবারি ভালুকা’ স্কুলের ‘অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’র আনুষ্ঠানিক ঘোষণা দেন অতিথিরা © টিডিসি ফটো

দেশের ইতিহাসে প্রথম প্রিমিয়ার আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের ‘অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’ চালু করেছে ‘হেইলিবারি ভালুকা’। বুধবার (১২ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্কুলটির প্রধান শিক্ষক সাইমন ও’গ্র‌্যান্ডি বলেন,  বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহায়তায় হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ড চালু করেছে ‘হেইলিবারি ভালুকা’। এটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ বৃত্তি হতে যাচ্ছে। এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ মেধাভিত্তিক এ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা তাদের স্কুলে শিক্ষাগ্রহণের বছরগুলোতে অনন্য এ শিক্ষাবৃত্তির আওতায় পড়ার সুযোগ পাবেন। গ্রেড-৬ (অথবা সপ্তম বছর) ও এর ওপরের ক্লাসের শিক্ষার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন।

‘হেইলিবারি ভালুকা’র ‘অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’ ঘোষনার অনুষ্ঠানে অতিথিরা

১১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে এবং সেক্ষেত্রে, তাদের কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট ৪ (সিএটি৪) দিতে হবে জানিয়ে তিনি বলেন, যেসব শিক্ষার্থী কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট, সাক্ষাৎকার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উত্তীর্ণ হবেন, তাদের হেইলিবারি অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হবে। যেসব শিক্ষার্থী হেইলিবারি ভালুকায় ভর্তি হবেন, শুধুমাত্র তাদেরই সুযোগ থাকবে এ বৃত্তি পাওয়ার।

সাইমন বলেন, আমরা একটি দারুণ স্কুল এখানে শুরু করেছি৷ হেইলিবারি স্কুলটি দেশের প্রথম আন্তর্জাতিক মানের মানের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান৷ একটি ভালো স্কুল সবসময় ক্রিটিকাল থিংকিং এবং দক্ষ শিক্ষকদের সমন্বয় হয়৷ আমাদের স্কুলটিও সেটি নিশ্চিত করা হয়েছে৷ আগামীর বিশ্ব তৈরি করতে শিক্ষার্থীদের নেতৃত্ব তৈরি এবং নিরাপদ আবাসন নিশ্চিত প্রসঙ্গেও আমরা কাজ করছি৷ আমরা একটি জাতির ভবিষ্যৎ ভেবেই এমন বিশ্বমানের স্কুল প্রতিষ্ঠায় বিনিয়োগ করেছি৷

অনুষ্ঠানে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড ড্যান পাশা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ও'নীল এবং ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলস অ্যাসোসিয়েশনের প্রধান মাদিহা মুর্শেদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুলের শাখা হিসেবে গত বছরের ১৫ অক্টোবর হেইলিবারি স্কুলটির সফট-লঞ্চ করা হয়। স্কুলটি বাংলাদেশের লাক্সারি, হসপিটালিটি ও শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড গ্রুপের সাথে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ইনডিপেন্ডেন্ট স্কুল হেইলিবারি'র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করবে স্কুলটি। স্কুলটির প্রধান লক্ষ্য কল্যাণ ও বিশ্ব-মানসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা হিসেবে গড়ে তোলা। সামনেই হেইলিবারি ভালুকায় ক্লাস শুরু করার কথা রয়েছে।

মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence