গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম মাদ্রাসা শিক্ষার্থী সাফওয়ান

২৬ অক্টোবর ২০২১, ০৬:৫১ PM
রাফিদ হাসান সাফওয়ান

রাফিদ হাসান সাফওয়ান © টিডিসি ফটো

২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল থেকে গুচ্ছের ভর্তি বিষয় ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) ফল পাওয়া যাচ্ছে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, গত রবিবার (২৪ অক্টোবর)  এই ইউনিটের পরীক্ষায় ৬৩ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ২ জনের ওএমআর শিট বাতিল হয়েছে রোল কিংবা সেট কোড না লেখায়। এছাড়া ৩  জনের পরীক্ষার ওএমআর রিপোর্টিং এর জন্য বাতিল হয়েছে। তাই ৬৩ হাজার ৫১৩ জনের ফলাফল দেয়া হয়েছে। 

এদিকে, প্রকাশিত এই ফলে প্রথম হয়েছেন রাজধানী ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান। ভর্তি পরীক্ষায় তার নম্বর ৯৩ দশমিক ৭৫। গত রবিবার বেলা ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের ২২টি কেন্দ্রে ১০০ নাম্বারের (এমসিকিউ) এক ঘন্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘বি’ ইউনিটে সবার সেরা হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে রাফিদ হাসান সাফওয়ান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে আজ গুচ্ছের ফল পেয়ে কিছুটা দুশ্চিন্তামুক্ত হয়েছেন বলে তিনি জানান।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬