শিক্ষার্থীদের গবেষণায় অনুদান দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

১৪ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৮ PM
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) © লোগো

গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনুদান দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২১৪ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

জানা যায়, চলতি ২০২১-২২ অর্থ বছর হতে স্নাতকোত্তর (মাস্টার্স) এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা গবেষণার অনুদানের জন্য আগ্রহী প্রার্থীরা ডিসিপ্লিন প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট স্কুলের ডিন বরাবর ২৬ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

গবেষণা– অনুদান সংক্রান্ত নীতিমালা থেকে জানা যায়, থিথিস টার্মে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে কয়েকজনকে ৫০০০ হাজার টাকা হারে গবেষণা অনুদান প্রদান করা হবে। এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা গবেষণার অনুদান হিসাবে ৮০০০হাজার টাকা ও ১০০০০ হাজার টাকা পাবেন। এই গবেষণার অনুদান প্রতি ০৬ মাস অন্তর প্রদান করা হবে।

এই গবেষণা অনুদানের সময়সীমা হবে ১২ মাস তবে প্রোগ্রামের মেয়াদ ১২ মাস বা তার অধিক হলেও একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ ১২ মাস বা এক বছরের জন্য গবেষণা অনুদান পাবেন।  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে যারা পূর্ণকালীন/খন্ডকালীন শিক্ষার্থী হিসাবে এমফিল এবং পিএইচডির প্রোগ্রামে ভর্তি হবেন, সেসকল গবেষককে সর্বোচ্চ ২৪ মাস ও ৪৮ মাসের জন্য গবেষণা অনুদান দেওয়া হবে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট  কমিটি আবেদনকারীদের  থেকে যাচাই-বাছাই করেই শিক্ষার্থীদেরকে চূড়ান্তভাবে মনোনীত করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, ‘যেহেতু আমাদের এখানে আগে কখনও এ সুযোগটা ছিল না। বর্তমান প্রশাসন এ উদ্যোগ নিয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার দিক থেকে আরও এগিয়ে যেতে পারে।’

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা আলিয়া …
  • ১১ নভেম্বর ২০২৬
চিকিৎসককে মারধরের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, আশ্রয়…
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950