জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ২৪ মে’র পর

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর পরীক্ষা ২৪ মে’র পরে অনুষ্ঠিত হবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আগামী ২৪ মে’র পর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনার ঝুঁকি এখনো রয়েছে। আমাদের কোনো শিক্ষার্থী যেন আক্রান্ত না হয় সেজন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল যে দাবি ছিল, সেটি হলো বিসিএস। যারা বিসিএস পরীক্ষা দিতে চায় তাদের পরীক্ষাগুলো আমরা নিয়ে নিতে পেরেছি। ফলে তারা এখন বিসিএসে অংশগ্রহণ করতে পারবে। ফলে স্থগিত পরীক্ষাগুলো স্থগিতই থাকছে।

এর আগে সোমবার দুপুরে উচ্চশিক্ষা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধের কথা জানায়। এরপর সেদিন রাতেই চলমান সব পরীক্ষা স্থগিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়।

পূজায় মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন
  • ১৯ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের ‘আউল-ফাউল’ বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা কর…
  • ১৯ অক্টোবর ২০২৬
অনুমোদনের এক বছরেও অনুদান পাননি ১৬৯০ শিক্ষক, পরিবার নিয়ে মা…
  • ১৯ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ আলবেনিয়া
  • ১৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত
  • ১৯ অক্টোবর ২০২৬
৮ মাস বয়সী বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ…
  • ১৯ অক্টোবর ২০২৬