ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাব’র উদ্যোগে চালু হলো মানবতার দেয়াল

২৮ ডিসেম্বর ২০২০, ১১:৫৭ AM
মানবতার দেয়াল চালু

মানবতার দেয়াল চালু © টিডিসি ফটো

‘মানবতাই হোক ধর্ম, আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগান ধারণ করে মানবতার দেয়াল চালু করেছে ক্যাম্পাসের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকা কলেজ সোস্যাল সাইন্স ক্লাব’।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুর রোডের টিচার্স ট্রেনিং কলেজের দেয়ালে এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ল্যাব-এইড হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থাপন করা এই মানবতার দেয়াল।

আনুষ্ঠানিকভাবে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং ক্লাবের সিনিয়র উপদেষ্টা সুহিন হোসাইন।

এসময় তিনি বলেন, অপ্রিয় হলেও সত্য শুধুমাত্র বক্তব্য এবং সংবাদপত্রের মাধ্যমে গরিব-দুঃখী মানুষের কথা বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসে না। যদি এগিয়ে আসতো তাহলে এত শীতের মধ্যেও কাউকে শীতের পোশাক না থাকার কারণে রাতে ফুটপাথে কষ্ট করে রাত যাপন করতে হতো না। সমাজের এলিট শ্রেণী অথবা ধনী লোকেরা যদি শীতার্ত মানুষের সহযোগীতায় আরো বেশি সহযোগীতার মনোভাব নিয়ে পাশে এসে দাঁড়ায় তবে এসব মানুষেরা উপকৃত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা মোতাহার খান, ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুল ইসলাম, ক্লাব সভাপতি আ জ ম ওবায়দুল্লাহ, সেক্রেটারি রফিক মাহমুদ সহ প্রমুখ স্বেচ্ছাসেবীরা।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950