নকল মুক্তিযোদ্ধা সনদে বিশ্ববিদ্যালয়ে চাকরি, তদন্ত কমিটি

১৩ জুলাই ২০১৯, ০৭:১২ PM

© ফাইল ফটো

মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাহবুব হোসেন নামের ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ে তার দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদে অসংগতির অভিযোগ পাওয়ায় বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জানান, মাহবুব হোসেন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেন। তার মুক্তিযোদ্ধা সনদ নং ম-১৬৪১৭৭। কিন্তু তার দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদ ও এসএসসি পরীক্ষার সনদে উল্লেখিত জন্ম তারিখে গরমিল পাওয়ায় আমরা বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করি।

পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, গেজেটে মাহবুব হোসেন (সনদ নং-১৬৪১৭৭) এর কোনো সনদ নেই। কেননা তার মুক্তিযোদ্ধা সনদে উল্লেখিত জন্ম তারিখ ০১/০৭/১৯৯৫ এবং এসএসসি সনদে তার জন্ম তারিখ ২১/০১/১৯৫৯ পাওয়া যায়। যেটি সম্পন্ন আলাদা।

উপরোক্ত বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসার পর শনিবার তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামকে আহবায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মেহের আলী এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মদ রশিদুজ্জামান। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950