এরদোয়ানের হাতে সেরা শিক্ষার্থীর সম্মাননা পেলেন বাংলাদেশের রাশেদ

০৪ জুলাই ২০১৯, ০৮:৩৭ PM

© সংগৃহীত

তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত থেকে সেরা শিক্ষার্থীর সম্মাননা পেয়েছেন বাংলাদেশের সাইয়েদ রাশেদ হাসান চৌধুরী। তিনি স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ (৪) পেয়েছেন। এছাড়া তিনি এরদোয়ানের কাছ থেকে বিশেষ উপহারও গ্রহণ করেছেন। এসময় উত্তরোত্তর একাডেমিক সাফল্য অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে জন্য মেধাশক্তিকে কাজে লাগানোর ব্যাপারে পরামর্শ দিয়েছেন তুরস্কের রাষ্ট্রপতি।

বুধবার তুরস্কের রাজধানী আংকারায় আয়োজিত তুর্কি স্কলারশিপ প্রাপ্তদের ৮ম কনভোকেশনের আয়োজন করা হয়। তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়্যেপ এরদোয়ানের উপস্থিতিতে এই প্রোগ্রামে আরো অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশওউলু, ইয়েতেবে প্রধান আবদুল্লাহ এরেন, সাবেক প্রধানমন্ত্রী বিনালী ইয়িলদিরিমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাসহ আরো অনেকেই।

এছাড়া এর আগে রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্ট গোল্ড এওয়ার্ড, অনার্স ও মাস্টার্সে ডিন’স মেরিট লিস্ট অব অনার ও ডিন’স মেরিট লিস্ট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর তিনি ২০১৬ সালে তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে আংকারা ইউনিভার্সিটিতে ভর্তি হন। তিনি আংকারা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের প্রথম ও দ্বিতীয় পর্বে টানা দুইবার সর্বোচ্চ সংখ্যক জিপিএ (৪ আউট অফ ৪) পেয়ে বিদেশি হিসেবে পুরো বিশ্ববিদ্যালয়ে রেকর্ড তৈরী করেন।

পড়াশুনার পাশাপাশি সাইয়েদ রাশেদ হাসান একাডেমিক লেখালেখির সাথেও জড়িত আছেন। এখন পর্যন্ত সাইয়েদ রাশেদের গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে তুরস্ক, ব্রিটেন, জার্মানি, সাইপ্রাস, পোল্যান্ড, নেদারল্যান্ড এবং হাঙ্গেরির বিভিন্ন জার্নালে। ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সেও নিজের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেছেন তিনি। ২০১৮ সালে জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসে (ডাড-২০১৮) সামার প্রোগ্রামে তিনি জার্মানীতের এর্ফুর্ট ইউনিভার্সিটিতে গবেষণা প্রোগ্রামে অংশ নেন।

এছাড়া তার অন্যান্য কার্যক্রমের মধ্যে ২০১৭ সালে ২৩ সেপ্টেম্বর তুরস্কের খিরশেহিরে ‘ওসমানি সালতানাতের ধর্মীয় ও সংস্কৃতি’ শীর্ষক সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন অন্যতম।

যুদ্ধবিরতির পরও ইরানের তেল শোধনাগারে হামলা
  • ০৮ এপ্রিল ২০২৬
হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত
  • ০৮ এপ্রিল ২০২৬
হামের উপসর্গ নিয়ে ঝরল আরও ১০ শিশুর প্রাণ
  • ০৮ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা এনস…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
close