ছুটি শেষে খুলছে ইবি

১২ জুন ২০১৯, ০৬:১৪ PM

© টিডিসি ফটো

দীর্ঘ ৪১ দিনের ছুটি শেষে আগামী শনিবার (১৫ জুন) খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ওইদিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতিতে শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ছুটি শেষে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে বৃহস্পতিবার। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টায় হলসমূহ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান, বুদ্ধপূর্ণিমা ও ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১ মে থেকে ৪১ দিনের ছুটি শুরু হয় । ওইদিন হতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাসসমূহ বন্ধ ঘোষণা করা হয়। তবে ক্লাস বন্ধ থাকলেও ২৬ মে পর্যন্ত চলে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম।

ট্যাগ: ইবি
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close