ছাত্রীদের পরীক্ষা নিয়ে হলে সিট দেবে তিতুমীর কলেজ

০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাস © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের নবনির্মিত ১০ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসে হোস্টেলের সিট বরাদ্দের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। আজ সোমবার (৪ ডিসেম্বর) হল তত্ত্বাবধায়ক ড. নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের যেসকল ছাত্রীরা হোস্টেলের সিট বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দিয়েছে তাদের আগামী ১০ ও ১১ ডিসেম্বর দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত হোস্টেল সিট বরাদ্দের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছাত্রীদেরকে তাদের মৌখিক পরীক্ষার দিন স্থানীয় অভিভাবকসহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের অফিস কক্ষে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

কোন বিভাগের পরীক্ষা কখন:
রবিবার (১০ ডিসেম্বর) বাংলা, ইংরেজি, ইতিহাস, মনোবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলামী শিক্ষা, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ

সোমবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, প্রাণিবিজ্ঞান, পদার্থবিদ্যা, গণিত, মার্কেটিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং।

 

উল্লেখ্য, উদ্বোধনের পর এ প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছে ১ বছর ৮ মাস। ২০২২ সালের ১৮ই এপ্রিল একই সাথে সরকারি তিতুমীর কলেজের নতুন ১০ তলা দুটো ভবন, দশ তলা বিশিষ্ট দুটো হল এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। ১ বছর ৮ মাস আগে উদ্বোধন হওয়া ছাত্রী হলে শিক্ষার্থী উঠানোর প্রক্রিয়া শুরু ১০ নভেম্বর থেকে। 

বাস ডুবে যাচ্ছিল পানিতে, বাঁচার আকুতি জানাচ্ছিলেন শিক্ষক-শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ২৪ ঘণ্টায় ৭৪ আসামি গ্রেপ্তার, ১৯ কিশোর গ্যাং সদস্…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ বায়দূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ ঢাকা
  • ০৭ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ অপরিকল্পিতভাবে খনন-বালু বাণ…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘আয় হায়ে কী চাল’—কলেজে মেয়েদের হাতে টিজিংয়ের শিকার হয়েছিলেন…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950