এক্সপ্রেসওয়েতে ঘুরতে গিয়ে প্রাণ গেল ঢাকা কলেজ শিক্ষার্থীর

০৬ নভেম্বর ২০২২, ১১:২৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
মাওয়া এক্সপ্রেসওয়ে

মাওয়া এক্সপ্রেসওয়ে © ফাইল ছবি

প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম মো. সাবাব আজাদ (২১)। তিনি ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে একজনের নাম সিয়াম। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

সাবাবের বাবা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, গতকাল তারা দুই বন্ধু মাওয়া ঘুরতে যান। ঢাকায় ফেরার পথে নিমতলা এলাকায় তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাবাব নিউ মার্কেট এলাকায় তার পরিবারের সাথে থাকতেন। হাসপাতালে সকলের পরিবারের সদস্যরাই এসেছেন। সকালে ময়নাতদন্ত ছাড়াই সাবাবের লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close