সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবি

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৯ AM
ছাত্রী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুপক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে

ছাত্রী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুপক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে © ফাইল ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে নারীর সমঅধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘নারীপক্ষ’। বুধবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির এক বিবৃতিতে দেশের ক্যাম্পাসগুলোর নাম উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর চলছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতা-নেত্রীদের বর্বর নির্যাতন। যার কিছু কিছু খবর বিভিন্ন প্রচারমাধ্যমসহ সামাজিক যােগাযােগ মাধ্যমে মাঝে মাঝে প্রকাশ হয়ে পড়ে।

এতে বলা হয়, এর মধ্যে এখন সর্বাধিক আলােচনায় আছে ইডেন মহিলা কলেজ। এই কলেজ ছাত্রীনিবাসগুলাের বেশিরভাগ কক্ষের নিয়ন্ত্রণই ছাত্রলীগের হাতে। তারা সেখানে টাকার বিনিময়ে ছাত্রীদের ওঠান। ছাত্রীদের দলীয় কর্মসূচিতে যেতে বাধ্য করেন। কোনো ছাত্রী তাদের কথামতাে না চললে বা দাবিমতাে টাকাপয়সা না দিলে তার ওপর চলে বর্বর শারীরিক ও মানসিক নির্যাতন-নিপীড়ন।

আরও পড়ুন: ইডেন ছাত্রলীগ সভাপতি রিভা-সম্পাদক রাজিয়ার বিরুদ্ধে মামলা

‘‘যেমন: লাঠি বা লােহার রড দিয়ে পেটানাে, চড়-থাপ্পড় মারা, গায়ে গরম চা/পানি ঢেলে দেয়া, অনৈতিক কাজের প্রস্তাব দেওয়া বা অনৈতিক কাজ করতে বাধ্য করা, বিবস্ত্র ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া, হল থেকে বের করে দেওয়া, ইত্যাদি। আশ্চর্য এবং দুঃখজনকভাবে কলেজকর্তৃপক্ষ ওই নেত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তাে নেন-ই না, উপরন্তু ভুক্তভােগী ছাত্রীদেরই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ আছে!’’

এতে আরও বলা হয়, ‘এই চিত্র কেবল কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের নয়, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে চলছে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলাের নেতা-নেত্রীদের এই বর্বর নির্যাতন-নিপীড়ন। নারীপক্ষ এই সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেইসাথে নারীপক্ষ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী এবং রাজনৈতিক দলগুলাের কাছে জোর দাবি জানাচ্ছে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলােতে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতা-নেত্রীদের বর্বর নির্যাতন বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হােক।’

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950