ইউনিভার্সিটি অব ভেনিসে প্রতিষ্ঠিত হলো ডঃ ইউনূস সেন্টার

০৮ অক্টোবর ২০১৮, ০১:৪৮ PM

© টিডিসি ফটো

ইতালির ভেনিসে অবস্থিত ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারী পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। বিশ্ববিদ্যালয়টি তার “নোবেল প্রাইজেস ইন দ্য চেয়ার প্রজেক্ট”-এর ধারাবাহিকতায় ও প্রতিষ্ঠার ১৫০তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সাথে তার ছাত্র ও শিক্ষকদের পরিচয় করিয়ে দেবার এক অনবদ্য সুযোগ তৈরী করে।

এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠা বার্ষিকীতে ভাষণ দিতে আমন্ত্রণ জানানো হয় নোবেল লরিয়েট প্রফেসর ডঃ মুহাম্মদ ইউনূসকে। একটি নিম্ন আয়ের দেশে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার অধীনে ঋণ সুবিধা থেকে থেকে বঞ্চিত দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি উদ্ভাবনশীল ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রবর্তন করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও সার্বিকভাবে সমাজের অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের জন্য ইউনিভার্সিটি অব ভেনিস প্রফেসর ইউনূসকে অর্থনীতিতে বিশ্ববিদ্যালয়টির ফেলোশীপ প্রদান করে।

এরপর ইউনিভার্সিটি অব ভেনিস কা’ ফসকারীর রেক্টর মিশেল বুগলিয়েসি এই বিশ্ববিদ্যালয়ে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রফেসর ইউনূসের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই নিয়ে বিশ্ব ব্যাপী ইউনূস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ৬৩টিতে। ইতালিতে এটি ৪র্থ ইউনূস সেন্টার।

উল্লেখ্য যে, ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার হচ্ছে একটি গবেষণা কেন্দ্র যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও সংশ্লিষ্ট কমিউনিটি প্রফেসর ইউনূসের দর্শনের ভিত্তিতে এলাকার জরুরী সমস্যাগুলোর সমাধানে সামাজিক ব্যবসা ও সামাজিক ব্যবসার বিভিন্ন আইডিয়া গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত আর সব ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের মতো এই সেন্টারটিও বাংলাদেশে অবস্থিত ইউনূস সেন্টারের মাধ্যমে একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশে পরিণত হলো।

সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বৃষ্টি
  • ০৯ মে ২০২৬
শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষ…
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9