উইকিপিডিয়ায় এমন ভুল!

০৩ আগস্ট ২০১৮, ০৯:২৫ AM

জনপ্রিয় কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মৃত বলে উল্লেখ করেছে মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া। উইকিপিডিয়ার সর্বশেষ আপডেটে এ তথ্য সংযুক্ত করা হয়। সেখানে জাফর ইকবালের মৃত্যু তারিখ ও স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ২৯ জুলাই, ২০১৮, বিমানবন্দর সড়ক, ঢাকা, বাংলাদেশ।

অবশ্য তথ্যের অন্য অংশেই বিষয়টিকে লাল রঙে বিষয়টিকে ‘এক্সপ্রেশন ত্রুটি: অযাচিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যা ৩ আগস্ট (সকাল), এই রিপোর্ট লেখা পর্যন্ত বহাল ছিল।

উইকিপিডিয়ার তথ্যে বলা হয়েছে, ‘মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২ - মৃত্যু: ২৯ জুলাই ২০১৮) হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। তাকে বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসাবে গণ্য করা হয়। এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক। তার লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।’

এর আগে জীবিত মানুষকে মৃত করা সংক্রান্ত এই ভুল (২৪ জুন) সন্ধ্যা ৬:১৩ মিনিটে উইকিপিডিয়ার আপডেটে সংযুক্ত করা হয়েছিল। সেখানে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু তারিখ  উল্লেখ করা হয় ২২ জুন, ২০১৮।

উইকিপিডিয়ার এমন সব ভুল সম্পর্কে জানতে চাইলে আইটি বিশেষজ্ঞ ড. মাসুম আহমেদ জানান, নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করে উইকিপিডিয়ার যে কেউ তথ্য সম্পাদন করতে পারেন। সে কারণেই এই ভুল। তবে এ ধরনের ভুল কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি।

গোবিপ্রবি উপাচার্যকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • ২৬ আগস্ট ২০২৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীর বাড়িতে ঢুকে …
  • ২৬ আগস্ট ২০২৬
৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬