এমিরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী

১৩ জুন ২০১৮, ০৩:৩৪ PM
অধ্যাপক এ কে আজাদ চৌধুরী

অধ্যাপক এ কে আজাদ চৌধুরী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ চৌধুরী একজন মহান শিক্ষাবিদ।  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক এ চেয়ারম্যান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের এমিরিটাস অধ্যাপক।  বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি বিশ্বের খ্যাতনামা বিভিন্ন শিক্ষাদান ও গবেষণায় নিয়োজিত ছিলেন।  দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে ১০০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার। 

শিক্ষাজীবন : অধ্যাপক আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে ১৯৬৭ সালে বিএসসি এবং ১৯৬৮ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ঔষধবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে তিনি ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন।

কর্মজীবন : অধ্যাপক আজাদ ১৯৮৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি ফার্মেসি অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।  পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র চেয়ারম্যান।  নয়াদিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ইউনিভার্সিটিরও গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।  বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির ড্রাগ পলিসি কমিটির সদস্য, প্যারিসের ক্যানাম ইউনিভার্সিটির ন্যাশনাল প্রফেসর এবং যুক্তরাজ্যের ব্রাউসাইগ ইউনিভার্সিটি ও নটিংহাম ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তার ১০০টিরও বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।  বর্তমানে এমিরিটাস অধ্যাপক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে যোগ দিয়েছেন। 

সম্মাননা : সমাবর্তন বক্তা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, নেপাল, ২৩ নভেম্বর, ১৯৯৯।  বঙ্গবন্ধু বক্তৃতা, হাল বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য, মার্চ ২৯, ২০০০।  সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৮৮-১৯৯২ এবং ১৯৯৩-১৯৯৬। সিন্ডিকেট সদস্য , ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৮২-১৯৮৫ এবং ১৯৯৩-১৯৯৬।

সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬