স্কুলভবন ধসে ২৬ জনের মৃত্যুতে নির্মাণ পরিচালকের ২০৮ বছরের জেল

১৬ জুলাই ২০২১, ১২:২৩ AM
২০১৭ সালের ২০ সেপ্টেম্বর মেক্সিকো সিটির এনরিক রিবসামেন প্রাথমিক বিদ্যালয়ে ধ্বংসস্তুপে আটকা পড়াদের সন্ধান করছিল উদ্ধারকারী দল।

২০১৭ সালের ২০ সেপ্টেম্বর মেক্সিকো সিটির এনরিক রিবসামেন প্রাথমিক বিদ্যালয়ে ধ্বংসস্তুপে আটকা পড়াদের সন্ধান করছিল উদ্ধারকারী দল। © ফাইল ছবি

মেক্সিকোতে স্কুল ভবন ধসে ২৬ জন নিহতের ঘটনায় ভবনটির নির্মাণ পরিচালককে ২০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সেইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে ১৯ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার এই রায় দেওয়া হয়।

ওই নিহতদের বেশিরভাগই শিশু ছিল, যারা ২০১৭ সালে মেক্সিকো সিটিতে একটি শক্তিশালী ভূমিকম্পে (৭ দশমিক ১) স্কুলভবন ধসে মারা গিয়েছিল। আর স্কুলভবন ধসে প্রাণ হারানো ২৬ জনের মধ্যে ১৯ শিশু ও ৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন। সাজাপ্রাপ্ত পরিচালকের নাম হুয়ান মারিও ভেলারদে গামেজ। 

স্কুলভবন ধসের ঘটনায় একসঙ্গে দুটি তদন্ত করা হয়। মেক্সিকো সিটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলভবনের কাঠামোগত নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন নির্মাণকাজের পরিচালক। কিন্তু এ জন্য কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। তা ছাড়া ওই ভবন নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল। 

মেক্সিকোর ইতিহাসে অন্যতম ভয়ংকর ওই ভূমিকম্পে মেক্সিকো সিটি ও এর আশপাশের এলাকায় ৩৬৯ জন প্রাণ হারিয়েছিলেন। 

সূত্র : রয়টার্স 

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬