কোরআন নিয়ে কৌতুক করায় ৬ মাসের কারাদণ্ড তরুণীর

১৬ জুলাই ২০২০, ০৫:৪৫ PM
এমনা চারকি

এমনা চারকি © সংগৃহীত

পবিত্র কোরআনের আয়াত নিয়ে কৌতুক করায় এক তরুণীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে তিউনিসিয়ার একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনা চারকি নামে ২৭ বছর বয়সী এ তরুণী একটি পোস্ট দিয়েছিলেন।

মিডল ইস্ট আই জানায়, পোস্টে কোরআনের আয়াতের অনুকরণে মানুষকে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মানতে উঠিসাহিত করেন তিনি। সেটিকে ‘করোনা সুরা’ নামেও আখ্যা দেন। এতে কোরআনের বিরুদ্ধে বিদ্রূপ ও ঘৃণা ছড়ানোর জন্য ব্লগার এমনাকে দোষী সাব্যস্ত করে আদালত এবং তাকে ছয় মাসের জেল দেয়।

এমনাকে কারাদণ্ডের পাশাপাশি ৭৫০ ডলার জরিমানাও করা হয়েছে। তিনি জানান, আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

এদিকে আদালতের এই আদেশের নিন্দা জানিয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এবং মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিক্রিয়ায় জানায়, এই ঘটনা তিউনিসিয়ার মত প্রকাশের স্বাধীনতার উপরে বড় আঘাত।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬