মাদ্রাসায় বজ্রপাতের পর ১৩ শিক্ষার্থী হাসপাতালে

০১ অক্টোবর ২০২৩, ১১:৪৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
হরিপাল গ্রামীণ হাসপাতাল

হরিপাল গ্রামীণ হাসপাতাল © অবতক খবর

ভারতের হুগলির হরিপালের জেজুর অঞ্চলের কলাছড়া হাই মাদ্রাসায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটনার পর অসুস্থ ও আতঙ্কিত হয়ে মাদ্রাসার ১৩ জন শিক্ষার্থী হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন অভিভাবকরা ভিড় জমান হাসপাতাল চত্বরে।

স্থানীয় ও স্কুল সূত্রে নিউজ১৮ জানিয়েছে, শুক্রবার দুপুরের পর হঠাৎই বজ্রসহ মুষলধারায় বৃষ্টি শুরু হয়। সে সময় হরিপালে জেজুর অঞ্চলের কলাছাড়া হাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় বজ্রপাত হয়। ঘটনার পরেই কয়েকজন অসুস্থ বোধ করে। কয়েকজন শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে।

স্কুলের শিক্ষকেরা তড়িঘড়ি প্রশাসন কে খবর দিয়ে শিক্ষার্থীদের হরিপাল গ্ৰামীন হাসপাতালে ভর্তি করে। প্রথামিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

আরো পড়ুন: শেষ মুহূর্তে শাটডাউন এড়িয়েছে যুক্তরাষ্ট্র

হাই মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিমুন সোয়ান জানান, ক্লাস চলাকালীন হঠাৎই বৃষ্টি শুরু হয় এবং স্কুলের পাশে বজ্রপাত হয়। এরপরেই কয়েকটি ক্লাসের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে চেতনা হারায়। স্কুলে তাদের প্রাথমিক চিকিৎসার সময় অন্য ক্লাসের কয়েকজন অসুস্থ বোধ করতে থাকে। আতঙ্কিত হয়ে অনেকেই অজ্ঞান হয়ে পড়ে। তারপরেই সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়।

হরিপালের বিধায়ক করবী মান্না বলেন, স্কুলের গেটের কাছের গাছে ব্রজ্রপাত হয়। এতে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়, যার মধ্যে ১৩ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তারা সুস্থ আছে। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসাধীন রয়েছে।

একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শেষ রাতে, ফলাফল ১ অক্টোবর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬