পাকিস্তানে রাজনৈতিক র‍্যালিতে বিস্ফোরণ, নিহত ৩৫

৩০ জুলাই ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে © সংগৃহীত

পাকিস্তানে একটি রাজনৈতিক দলের র‍্যালিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুইশ'র বেশি ব্যক্তি আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়রে পারে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ জুলাই) দেশটির খার তহসিল এলাকায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে বিস্ফোরণটি হয়।

বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্ফোরণের কারণ জানা যায়নি। এখনো কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

নিহতদের মধ্যে খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও রয়েছেন বলে জানা গেছে। 

জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ বলেন, কিছু সমস্যার কারণে আজকের অনুষ্ঠানে যায়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আজকের ঘটনাটি মানবতা এবং বাজাউরের ওপর আক্রমণ ছিল।

নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৭ দিনের সফরে জাপানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬