স্নাতকের ছাত্রকে উলঙ্গ করে বেধড়ক পিটুনি

১৩ নভেম্বর ২০২২, ০৯:৩৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
ভারতে ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে

ভারতে ছাত্রকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে © হিন্দুস্তান টাইমস

ভারতের হায়দরাবাদের কলেজের হোস্টেলে স্নাতকের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। তাকে উলঙ্গ করে মারধর করা হয়েছে বলে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওই ছাত্রকে মারধর করা হয়। এ সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের বেসরকারি কলেজে আইন নিয়ে স্নাতকে পড়াশোনা করছেন ওই ছাত্র। তিনি দাবি করেছেন, একজন তাঁর মুখে যৌনাঙ্গ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এ ছাড়া উলঙ্গ করে মারধর করেছে।

‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে দাবি করে গত ১ নভেম্বর ওই ছাত্রকে মারধর করা হয়। স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহপাঠীরাই জড়িত ছিলেন বলে দাবি তার। সে সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

তাতে দেখা গেছে, একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে। তাঁকে বিছানায় ফেলে দেওয়া হয়। তারপর হাতের কাছে বসে চেপে ধরার চেষ্টা চলছে। একজন পেছনে জোরে-জোরে লাথি মারছেন। একজনকে মানিব্যাগ বের করতেও দেখা যায়।

আরো পড়ুন: দেউলিয়ার ঝুঁকিতে বিশ্বের অর্ধশতাধিক দেশ

র‌্যাগিংবিরোধী একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তেলাঙ্গানা পুলিশ জানিয়েছে, ১১ নভেম্বর অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র। অভিযোগপত্রে বলেছেন, হোস্টেলের মধ্যে তাকে শারীরিক ও যৌন নিগ্রহ করা হয়। ১৫ থেকে ২০ জন মারধর করেছিল। কয়েকজন মুখে ঘুষি মেরেছিল। লাথি মেরেছিল পেটে। যৌনাঙ্গ স্পর্শ করেছিল। জোর করে কিছু রাসায়নিক ও পাউডার খেতে বাধ্যও করে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্র দাবি করেছেন, অভিযুক্তদের একজন তাঁর মুখে যৌনাঙ্গ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। উলঙ্গ করে মারধর করেছে।নাকেও চোট লেগেছে বলে দাবি করেছেন ওই ছাত্র। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি।

শুদ্ধ কোরআন না জানায় ৯ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না: …
  • ৩০ জুন ২০২৬
বাজেট এক টাকায় নামলে বিদেশে লাল-সবুজের পতাকাও নামাতে হবে 
  • ৩০ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ জুন ২০২৬
মিরসরাইয়ে ১৯ ভারতীয় গরু ও দুই পিকআপ জব্দ, গ্রেপ্তার ৪
  • ৩০ জুন ২০২৬
৭টার মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির সতর্কবার্তা
  • ৩০ জুন ২০২৬
আসছে দেশের ৬৫৩তম থানা, সিদ্ধান্ত হচ্ছে ৫০১-৩তম উপজেলা গঠনেরও
  • ৩০ জুন ২০২৬