১৮তম নিবন্ধনের পরীক্ষা পেছানোর সুযোগ নেই: এনটিআরসিএ সচিব

০৭ জুলাই ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ওবায়দুর রহমান ও এনটিআরসিএ লোগো

ওবায়দুর রহমান ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

১৮তম  শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা পেছানোর সুযোগ নেই। আগামী ১২ ও ১৩ জুলাই নির্ধারিত সময়ে এ নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রবিবার (০৭ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

এনটিআরসিএ’র সচিব জানান, পরীক্ষা পেছানোর সুযোগ নেই। পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা পেছালে নানা ধরনের সংকট তৈরি হতে পারে। এছাড়া পরে এই পরীক্ষা আয়োজনের স্লট ফাঁকা পাওয়া যাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তাই আমরা নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে চাই। তবে সরকারি কোন নির্দেশনা থাকলে সেটা ভিন্ন বিষয়।

এর আগে গত ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন শিক্ষার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। তবে প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী।

 
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সুইডেনের জাতীয় নির্বাচনে বিরোধী জোটের জয়, স্বস্তিতে অভিবাসী…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬