৫৫০ টাকা কেজি গরুর মাংস, মিলবে যে ১০ জায়গায়

০৩ এপ্রিল ২০২২, ০৫:১৩ PM
গরুর মাংস কিনছেন ক্রেতা

গরুর মাংস কিনছেন ক্রেতা © সংগৃহীত

রমজানে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে।

রবিবার দুপুরে (৩ এপ্রিল) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এই অনুষ্ঠানে জানানো হয়েছে, প্রতি কেজি গরুর মাংস ৫৫০ টাকা, প্রতি কেজি খাসির মাংস ৮০০ টাকা, প্রতি কেজি ড্রেসড ব্রয়লার ২০০ টাকা, প্রতি লিটার পাস্তুরিত তরল দুধ ৬০ টাকা, প্রতি হালি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রথম রোজা থেকে আগামী ২৮ রমজান পর্যন্ত ঢাকার ১০টি স্থানে ভ্রাম্যমাণ এ বিপণন কার্যক্রম চালু থাকবে। খামারবাড়ি গোল চত্বর, কালশী, মিরপুর ৬০ ফুট রাস্তা, নতুন বাজার, যাত্রাবাড়ী, আরামবাগ, জাপান গার্ডেন সিটি, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার ও সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড এলাকায় প্রাথমিকভাবে ভ্রাম্যমাণ এই বিপণন কার্যক্রম চলবে। 

মন্ত্রী আরও বলেন, আমাদের লক্ষ্য রমজান মাসে বাজারমূল্য স্থিতিশীল রাখা। মাংস, দুধ ও ডিমের সরবরাহ বৃদ্ধি ও সাপ্লাই চেইন সচল রেখে এই বিপণন চলবে। আমাদের ভ্রাম্যমাণ বিক্রয়ের পরিসর বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন : রমজানে ঢাবিতে দেড় গুণ বেড়েছে খাবারের দাম, বিপাকে শিক্ষার্থীরা

তিনি বলেন, মানুষকে নিরাপদ খাবার পৌঁছে দেওয়া সাংবিধানিক দায়িত্ব। কোনোভাবেই যাতে খাবারে ভেজাল না আসে, খাবার যাতে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর বা জীবাণুযুক্ত না হয় এই বিষয়টিতে খামারিদের বিশেষ দৃষ্টি দিতে হবে। খাবার যাতে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি না হয়, সে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, রমজান মাসে একজন লোকও যাতে কোনোভাবে কষ্ট না পায়, সেটা সরকারের লক্ষ্য। অধিক মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মো. শাহজাদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence