টিকা নিয়ে ভুয়া খবরে বন্ধ হলো ৩০০ অ্যাকাউন্ট

১৪ আগস্ট ২০২১, ০৮:৪৫ AM
টিকা নিয়ে ভুয়া খবরে বন্ধ হলো ৩০০ অ্যাকাউন্ট

টিকা নিয়ে ভুয়া খবরে বন্ধ হলো ৩০০ অ্যাকাউন্ট © টিডিসি ফাইল ফটো

ফেসবুকে টিকা নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে প্রায় তিনশত একাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। জানা যায়, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের কোভিড ভ্যাকসিন নিলে মানুষ পরিণত হবেন শিম্পাঞ্জিতে বলে প্রচার করছিল এই একাউন্টগুলো। তাই এগুলো বন্ধ করে দিল মার্ক জুকারবার্গের সংস্থা।

ফেসবুক থেকে জানানো হয়, ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে আমরা ফেসবুক থেকে এরকম ৬৫টা অ্যাকাউন্ট আর ২৪৩টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছি। কারণ, এই ধরনের পোস্ট আমাদের পলিসি বিরুদ্ধ।

জানা গেছে, প্রথম রাশিয়া থেকে ছড়ানো এই ভুয়া খবর সবচেয়ে বেশি ভাইরাল হয় ভারত, লাতিন আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। গত বছর ডিসেম্বরের দিকে বিভিন্ন মিম ও পোস্ট তৈরি করা হয়েছিল। যেখানে লেখা ছিল, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেই মানুষ শিম্পাঞ্জিতে পরিণত হবে। গত মে মাসে ফের নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে এসব পোস্ট।

উল্লেখ্য, ভুয়া খবর বন্ধে নানা পদক্ষেপ নিয়েছে ফেসবুক। ভুয়া খবর ছড়িয়েছে, এমন বহু অ্যাকাউন্টের পোস্ট আগেও অনেকবার মুছে ফেলা হয়েছে। এছাড়া গুজব আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

সংশোধন হচ্ছে আইন, পাবলিক বিশ্ববিদ্যালয় পাচ্ছে বগুড়া
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপ, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জেনে রাখুন
  • ১২ এপ্রিল ২০২৬
আটকা পড়া বাংলাদেশি জাহাজ দ্রুত হরমুজ প্রণালি পাড়ি দিতে পারব…
  • ১২ এপ্রিল ২০২৬
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬