স্মার্টফোন না পেয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

০৩ জুন ২০২১, ০১:০৬ PM
স্মার্টফোন

স্মার্টফোন © ফাইল ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় স্মার্টফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্র। বুধবার (২ জুন) রাতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে। ফুলবাড়ি থানার এসআই আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ছাত্রের নাম রানা মিয়া (১৫)। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে। রানা ফুলবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসআই আবু বকর সিদ্দিক জানান, কয়েকদিন ধরে ওই স্কুলছাত্র তার বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোনের কিনে দিতে বলছিল। তার দরিদ্র কৃষক বাবা জমির ফসল তুলে তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু সে বুধবার বিকেলেও তার বাবার কাছে ফোনের জন্য বায়না ধরে। নাসির উদ্দিন ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান। পরে নিজের শয়নকক্ষে চলে যায় রানা। রাতে তার মামা শফিকুল এসে রানাকে ডাকতে শুরু করেন। সাড়া না পেয়ে ঘরের দরজা বন্ধ থাকায় পেছনের বেড়া ভেঙ্গে ঘরে প্রবেশ করে রানা মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই আবু বকর সিদ্দিক।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬