রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দ্রুতগতির ইন্টারনেট চালু

২৮ আগস্ট ২০২০, ০৬:৩০ PM

© ফাইল ফটো

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা পেয়ে সেবা চালু করা হয়।

এর আগে টেকনাফ ও উখিয়া এলাকায় পুনরায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালুর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে গত ২৬ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয় বিটিআরসি।

রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, তারা বেলা ১১টার দিকে থ্রিজি ও ফোরজি চালু করেন।

প্রসঙ্গত, টেকনাফ ও উখিয়া এলাকায় জন্য থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে গত বছরের ১০ সেপ্টেম্বর মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

এর আগে গত রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে রোহিঙ্গাদের মোবাইল সিম ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে রোহিঙ্গা কার্ড দেখিয়ে তাদেরকে এ সিম ক্রয় করতে হবে।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close