সিলেটে সাতসকালে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

১৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মিছিল

মিছিল © সংগৃহীত

সিলেটে মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক। আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা যায়। মিছিলের সময় তাঁদের হাতে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার। 

মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এ সময় আশপাশেও নজর রাখছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁরা ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ  লড়বে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

তবে এমন মিছিলের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, ‘এরকম কোনো মিছিলের কথা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।’

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬