১০ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

২৩ অক্টোবর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার

লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুতের ঘটনার টানা ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে সারা দেশের সঙ্গে খুলনার রেল চলাচল শুরু হয়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা ১০ ঘণ্টা পর উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। এখন সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের শতশত যাত্রী। এ সময় যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

ট্যাগ: জাতীয়
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬