খেলার স্পিরিটকে দেশ গড়ার কাজে লাগাতে হবে: আসিফ মাহমুদ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
রাবি বনাম রুয়েট ফুটবল ম্যাচে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

রাবি বনাম রুয়েট ফুটবল ম্যাচে কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাবির স্টেডিয়ামে খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এ সময় আসিফ মাহমুদ বলেন, এগারো জন মাঠে খেললেও আমরা ১৮ কোটি মানুষ এক হয়ে যেতে পারি। সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে। সেই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ গড়ার যে লড়াইটা সেটা চালিয়ে যেতে হবে। 

সরকারে প্রবীণদের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, আমাদের এই সরকারের একটা চরিত্র হচ্ছে এখানে যুবকেরা আছেন আবার প্রবীণরাও আছেন। এখানে কিন্তু প্রবীণরা কোনোভাবেই যুবকদের থেকে পিছিয়ে নেই। আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য। যদিও তিনি ক্রীড়া ব্যক্তিত্ব নন তবে খেলাধুলার ক্ষেত্রে তার একটা প্রভাব রয়েছে। তিনি অলিম্পিক খেলা উদ্বোধন করেছেন। 

আরও পড়ুন: লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি রোধে দুই সমাধান ফাহামের

ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক জয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর আমরা দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। একটা পাকিস্তানের সাথে আমরা টেস্ট সিরিজ জয় করেছি। আর সাফ অনূর্ধ্ব-২০ এ চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। কারণ আমরা বেশি কাজ করার সুযোগে না পেয়েও এ জয় পেয়েছি। কিন্তু এই ধারাবাহিকতা যেন বজায় থাকে সে জন্য আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাজ করে যাবো। 

সভাপতির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, দুই দলের খেলা দেখে আমি খুবই আনন্দিত। দুই দলই ভালো খেলেছেন। রাবির ফুটবল টিমকে জয়ী হওয়ার জন্য অভিনন্দন। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান, শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক, রুয়েট ছাত্রকল্যাণের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় রাবি বনাম রুয়েটের প্রীতি ফুটবল ম্যাচ। সেখানে দুই শূন্য গোলে জয় লাভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence