সোয়াইন ফ্লুর চেয়ে করোনায় মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি: ডব্লিউএইচও

১৪ এপ্রিল ২০২০, ১১:৪৮ AM

© ফাইল ফটো

সোয়াইন ফ্লুর চেয়ে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোয়াইন ফ্লুর কারণে ২০০৯ সালে বিশ্বে মহামারি ছড়িয়ে পড়ে। করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি ঠেকাতে হলে অবশ্যই ভ্যাকসিনের প্রতি গুরুত্ব দিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গোবিয়াসেস জেনেভা থেকে সোমবার অনলাইন ব্রিফিংয়ে বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন ভাইরাসটি সম্পর্কে সংস্থাটি অব্যাহতভাবে জানার চেষ্টা করছে। এই ভাইরাসের কারণে বিশ্বে প্রায় এক লাখ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ লোক সংক্রমিত হয়েছে।

তিনি বলেন, আমরা জানি কোভিড-১৯ দ্রুত ছড়ায় এবং আমরা জানি, এই ভাইরাস ২০০৯ সালের ফ্লু মহামারির চেয়ে ১০ গুণ বেশি মৃত্যু ঝুঁকিপূর্ণ।

ডব্লিউএইচও বলেছে, সোয়াইন ফ্লুর বা এইচওয়ান এন ওয়ান সংক্রমণে ১৮ হাজার ৫০০ লোকের মৃত্যু হয়েছে, ২০০৯ সালের মার্চে এই ফ্লু প্রথম মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তবে, ল্যানসেট মেডিকেলের হিসেবে এই সংখ্যা এক লাখ ৫১ হাজার ৭০০ থেকে পাঁচ লাখ ৭৫ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে।

জুনে এটিকে মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়। ল্যানসেট তাদের হিসাবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার হিসাব যুক্ত করেছে, যা ডব্লিউ এইচও’র হিসাবে আসেনি। খবর: বাসস।

৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬