নতুন নামে বিপিএল, পরিবর্তিত নামে সাত দল

১৭ নভেম্বর ২০১৯, ০৯:২২ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে আয়োজন করা হচ্ছে ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর। পূর্বের আসরের চেয়ে একদম ভিন্নভাবে সাজানো হচ্ছে এবারের বিপিএল। নামে এসেছে পরিবর্তন। নতুন আঙ্গিকে এর নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

আসরের নাম নয় শুধু, পরিবর্তন এসেছে সাতটি দলের নামেও। নিয়মিত সাতটি ফ্র্যাঞ্চাইজি নয়, বরং সাত অঞ্চলের নতুন সাত ফ্র্যাঞ্চাইজি খেলবে এই বিপিএলে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিতে থাকবে একজন বিসিবি কর্মকর্তা।

পুড়ন: প্রাথমিক শিক্ষকদের সন্তানের শিক্ষা ভাতা কর্তন

১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর— ‘বঙ্গবন্ধু বিপিএল।’ বঙ্গবন্ধু বিপিএল পুরোটাই দেখভাল করবে বিসিবি, সেটি আগেই জানিয়েছিল তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে অনুষ্ঠিত হতে যাওয়া বিশেষ এই বিপিএলে আগের ফ্র্যাঞ্চাইজিগুলো থাকছে না। নতুন সাতটি দলকে এই বিপিএল খেলার জন্য অনুমোদন দিয়েছে বিসিবি।

এই সাত দল হলো— ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

পড়ুনঘাতক শামীমকে টিউশন দিয়েছিল আবরার

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী অনুষ্ঠান হবে এবার। ৮ ডিসেম্বর বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হবে। ক্রিকেট দিয়েই শুরু হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা।

রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের ড্রাফট। খেলোয়াড়দের ড্রাফটে ৬টি গ্রেডে ১৮১ স্থানীয় ও ৫টি গ্রেডে ৪৩৯ বিদেশি ক্রিকেটারের নাম তোলা হবে। এ প্লাস গ্রেডে থাকা স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এই গ্রেডে আছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। ‘এ’ গ্রেডে ২৫ লাখ, যে ক্যাটাগরিতে আছেন আছেন সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ। ‘বি’ গ্রেডে ১৮ লাখ, ১২ লাখ ‘সি’ গ্রেডের স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক, ‘ডি’ ও ‘ই’ গ্রেডের ক্রিকেটাররা পাবেন ৮ ও ৫ লাখ টাকা করে।

আরো পড়ুন:

জন্ম থেকেই হাত-পা নেই, মুখে ভর করে লিখে পিইসি পরীক্ষা

স্কুলের পথ থেকে আর ফেরা হয়নি মা-ছেলের

মুসলিম বাদে অন্যদের নাগরিকত্বে ফের বিল আনছে বিজেপি

সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9