চা বিক্রেতার স্কুলে এবারও শতভাগ পাশ

৩১ মে ২০২০, ০৬:৪৭ PM

© ফাইল ফটো

চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর হাইস্কুলের শিক্ষার্থীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থানীয় চা বিক্রেতা আব্দুল খালেকের স্কুল হিসেবেই বেশি পরিচিত।

জানা গেছে, এই স্কুল থেকে এবার ৪৬ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। এর আগেও এই স্কুল থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছিল।

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এ বছর ৪৬ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। এরমধ্যে তিনজন এ+ পেয়েছে। সামনের বছরগুলোতে আমরা আরও ভালো ফলাফল হবে, আশা রাখি।

প্রসঙ্গত, নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে ১৯৯৭ সালে একখণ্ড জমি কিনে স্কুলটি প্রতিষ্ঠা করেন চা বিক্রেতা আব্দুল খালেক। গত নভেম্বর মাসে স্কুলটি এমপিওভুক্ত হয়েছে।

বরাদ্দ সংকটে বন্ধ জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮-এর সম্প্রচার
  • ২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতি ও সময়সূচির সিদ্ধান্ত ন…
  • ২৯ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস গুজব থেকে সচেতন থাকার আহ্বান যশোর বোর্ড পরী…
  • ২৯ এপ্রিল ২০২৬
রান্নাঘরেই লুকিয়ে মাইক্রোপ্লাস্টিক, যেভাবে এড়িয়ে চলবেন
  • ২৯ এপ্রিল ২০২৬
সরকারের বিভিন্ন কার্ডের অর্থায়ন নিয়ে সংসদে প্রশ্ন হাসনাতের,…
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে কৃষককে কুপিয়ে হত্যা 
  • ২৯ এপ্রিল ২০২৬