পাকিস্তানের জাতির জনক মহাত্মা গান্ধী, দাবি শিল্পী অভিজিৎ ভট্টাচার্যের

২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
অভিজিৎ ভট্টাচার্য ও মহাত্মা গান্ধী

অভিজিৎ ভট্টাচার্য ও মহাত্মা গান্ধী © সংগৃহীত

ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক অভিজিৎ ভট্টাচার্য। বাংলা, হিন্দিসহ ভারতের একাধিক ভাষার বিভিন্ন চলচ্চিত্রে গান গেয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা। মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন ‘বলে ওলে ওলে’ খ্যাত এই শিল্পী। যার ফলে তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও আছে বেশ।

সম্প্রতি শুভংকর মিশ্রর পডকাস্টে অভিজিৎ মন্তব্য করেছেন, মহাত্মা গান্ধী ভারত নন, পাকিস্তানের জাতির জনক ছিলেন। তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

শুভংকর মিশ্রের পডকাস্টে অভিজিৎ নানা বিষয়ে কথা বলেন। আলোচনার এক ফাঁকে মহাত্মা গান্ধীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে। গান্ধীকে ভুল করে ভারতের জাতির জনক বলা হয়েছে। মূলত তার (গান্ধী) জন্যই পাকিস্তান তৈরি হয়েছে।’

গায়কের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই তার মন্তব্যের সমালোচনা করেছেন। অভিজিতের এই বক্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরাও। কেউ বলেন, ‘তিনি জাতির জনক ছিলেন কি ছিলেন না, তা ঠিক করার আপনি কে?’ কারও মতে, ‘অভিজিতের থেকে ভালো কিছু আশা করাই যায় না। এ ধরনের মানুষেরা বড় চেয়ারে বসে বাজে কথা বলেন।’

১৯৯২ সালে অভিজিতের প্রথম সাফল্য আসে ‘খিলাড়ি’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। যেখানে তার গাওয়া ‘ওয়াদা রাহা সনম’, ‘খুদ কো কেয়া সমঝতি হ্যায়’ এবং ‘কেয়া খবর থি জানা’ ইত্যাদি স্মরণীয় গান গেয়েছিলেন। সেই থেকে একের পর এক হিট দিয়ে গান গেয়েছেন। যদিও এখন তার বাজার মন্দা। সেভাবে প্লেব্যাকের সুযোগ আসে না বলিউড থেকে, যা নিয়ে প্রায়শই ক্ষোভ উগরে দেন তিনি। 

ট্যাগ: বলিউড
চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’— কুবি শিক্ষি…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রে…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধের বোঝা বইছে বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ২০০ কো…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬